[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার রেল স্টেশন পাড়ায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার রেল স্টেশন পাড়ায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদ। 

মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূল কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি এলাকার অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম , পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, গোমস্তাপুর জামায়াতে ইসলামীর আমির ইমামুল হুদা, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল প্রমূখ, রহনপুর পৌর এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর