[email protected] শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কেটে উদযাপন পুলিশ কর্মকর্তার, সমালোচনার মুখে ছবি ডিলিট!

এম. হাসান

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কেটে উদযাপনের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতার সঙ্গে জন্মদিন পালনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশ্য সমালোচনা মুখে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ছবি সরিয়ে নিয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কেটে উদযাপন করলেন পুলিশ কর্মকর্তা, সমালোচনার মুখে ছবি ডিলিট!

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কেটে উদযাপনের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতার সঙ্গে জন্মদিন পালনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশ্য সমালোচনা মুখে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ছবি সরিয়ে নিয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। 

 

জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নাচোলের 'এসএন ক্যাফে'-তে এসআই জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করা হয়। ওই আয়োজনে কসবা ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং ছাত্রলীগ কর্মী বিপুকে সঙ্গে নিয়ে কেক কাটেন এসআই জিয়া। পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ছাত্রলীগ নেতার হাতে কেক খাওয়ার ছবি প্রকাশ করেন। 

 

 

এদিকে, ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি জন্মদিন পালনের ছবিগুলো সরিয়ে নেন। পর অন্য ছবি আপলোড করলেও নিজের জন্মদিন সংশ্লিষ্ট কোন ছবি বা ভিডিও আপলোড করেননি তিনি। 

 

এবিষয়ে নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমান বলেন, গণমাধ্যমে আমার কথা বলার এখতিয়ার নাই। এনিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরে মোবাইলের সংযোগ বিছিন্ন হয়ে যায়। এরপর পুনরায় যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল কুমার দেবনাথ মুঠোফোনে জানান, বিষয়টি আমিও শুনেছি। নাচোল বাজারেই সে (এসআই জিয়া) কয়েকজনকে নিয়ে জন্মদিনের কেক কেটেছিল। তবে সেখানে বিএনপির ছেলেরাও ছিল। এছাড়া এর বেশি আমার জানা নেই। 

 

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওয়াসিম ফিরোজ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কোন পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর