চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে আয়োজিত জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ২০ জন নেতাকর্মী।
রবিবার (১ ফেব্রুয়ারি ) আয়োজিত জনসভায় বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা হাইউম আলির নেতৃত্বে তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
যোগদানকৃতরা হলেন, মোঃ মিন্টু পিতা সেরাজুল ইসলাম, আবুল কালাম পিতা তোফাজ্জল হক, বাবুল পিতা দাউদ বিশ্বাস, পরহেজ আলি পিতা হযরত আলী, আলম পিতা ইসরাইল, রাকিব পিতা রবজুল, হানজালা পিতা মোমিন, কবির পিতা আফজাল, সাদির পিতা রিয়াজউদ্দিন, বাইরুল পিতা তৈমুর, বেলাল পিতা সাদির, জামাল পিতা ইয়াসিন আলী, ইউসুফ পিতা আনেস, জুলমাত পিতা হাবিল, আজিজুল পিতা ইসরাইল সহ আরো অনেকে। তারা অনেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
যোগদানকারীরা জানান, জামায়াতে ইসলামী হচ্ছে আদর্শবান, নীতিবান। তারা তাদের নেতাকর্মীর খোঁজখবর নেয়, বিপদে পাশে থাকে। এমনকি জেলখানাতেও খোঁজখবর নাই, যা আমাদের নিয়েছে। আদর্শগত কারণে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান । এ সময় তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
ড. মিজানুর রহমান বলেন, যারা আমাদের দলে যোগদান করলেন তারা আমাদের নীতি ও আদর্শ অটল থাকবেন। নিজ দলের নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে তিনি বলেন, তাদের প্রতি এমন কোন আচরণ করবেন না যাতে তারা দূরে সরে যায়।
তিনি আরো বলেন, যারা আমাদের বিরোধী দলের নেতাকর্মী, তারা অন্যদের ভয় দেখাবেন না, ভয় দেখালে তারা আপনাদের দল থেকে ছিটকে পড়ে আমাদের দলে যোগ দিবে। আর আমরাও আপনাদের ভয়কে ভয় মনে করিনা।
জনসভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
এম.এম
মন্তব্য করুন: