[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির এই গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ আরও জানায়, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারের জন্য জামায়াতের পক্ষ থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত সময় অনুযায়ী জামায়াত আমিরের ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন দেবেন—এমনটাই আশা করছে দলটি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর