ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে অংশ নেওয়া ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ নির্বাচনে মাত্র ৬ জন প্রার্থী এ শর্ত পূরণ করতে পেরেছেন।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে অংশ নেওয়া ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ নির্বাচনে মাত্র ৬ জন প্রার্থী এ শর্ত পূরণ করতে পেরেছেন।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী জেলার তিনটি আসনেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা। অন্যদিকে জাতীয় পার্টির আফজাল হোসেন (২,২৬৩ ভোট), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম (৫৫৭ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (১,০৮৩ ভোট) এবং ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা (৪৪৬ ভোট) প্রয়োজনীয় ভোট না পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মিজানুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আমিনুল ইসলাম। এখানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম (৬২৬ ভোট), জাতীয় পার্টির মু. খুরশিদ আলম (৮,১৭৫ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল (১,০৬৯ ভোট) জামানত রক্ষা করতে পারেননি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হারুনুর রশীদ। অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–জেএসডি’র ফজলুর ইসলাম খান সুমন (৬৩৭ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (৮২০ ভোট) এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম (৩৬১ ভোট) জামানত হারিয়েছেন।
সব মিলিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় অংশ প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জেলার তিন আসনে জামানত বাজেয়াপ্তের ঘটনা ঘটেছে।
আন
মন্তব্য করুন: