জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এনসিপির অবস্থান ও করণীয় তুলে ধরা হবে এ সংবাদ সম্মেলনে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: