[email protected] শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

জামায়াতের কেন্দ্রীয় শূরা বৈঠক: ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৩

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণ সশরীরে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে ২০২৬–২০২৮ কার্যকালের জন্য দলের কেন্দ্রীয় দায়িত্বশীলদের নির্বাচন ও শপথ পরিচালনা করেন জামায়াত আমির।

নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল

নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন—

এটিএম আজহারুল ইসলাম এমপি

অধ্যাপক মুজিবুর রহমান এমপি

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি

মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)

সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেল

সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত ৭ জন হলেন—
মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ

২০২৬–২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এছাড়া ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন।

কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে ৫৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন, এর মধ্যে ১৭ জন নারী।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন

৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মা’ছুম। অন্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

অঞ্চলভিত্তিক পরিচালক মনোনয়ন

সারা দেশের ১৪টি অঞ্চলে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। এর মধ্যে রংপুর-দিনাজপুর অঞ্চলে মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চলে এটিএম আজহারুল ইসলাম এমপি, রাজশাহী অঞ্চলে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কুষ্টিয়া-যশোর অঞ্চলে মোবারক হোসাইন, খুলনা অঞ্চলে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, বরিশাল অঞ্চলে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চলে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চলে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চলে সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা দক্ষিণ অঞ্চলে আবদুর রব, ফরিদপুর অঞ্চলে ড. হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে মাওলানা এটিএম মা’ছুম এবং চট্টগ্রাম অঞ্চলে মাওলানা মুহাম্মাদ শাহজাহান দায়িত্ব পেয়েছেন।

বৈঠকে নবনির্বাচিত দায়িত্বশীলদের প্রতি সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর