বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এককভাবে ৬৮টি আসনে জয় লাভ করেছে। এর ফলে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে দলটি ১২টি আসনে প্রার্থী দেবে। ইতোমধ্যে এই আসনের প্রার্থী যাচাই-বাছাই শুরু হয়েছে।
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা জানান, সারাদেশ থেকে খসড়া তালিকা তৈরি করা হয়েছে এবং তা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, যেসব এলাকায় দল নির্বাচিত হয়নি, সেসব অঞ্চল থেকে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, এখনো চূড়ান্ত তালিকা তৈরি হয়নি, তবে কিছু দিনের মধ্যেই তা চূড়ান্ত করা হবে।
জামায়াতের দলের আলোচনায় এগিয়ে রয়েছেন আমিরের স্ত্রী ডা. আমেনা শফিক, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডা. হাবিবা সুইট, মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজ, অ্যাডভোকেট সাবেকুন্নার নাহার মুন্নি, সাঈদা রুম্মান, খন্দকার আয়েশা, ডা. শিরিন আক্তার রুনা, অধ্যাপক সাবরিন জাহান বনি, ডা. ফাতেমা সিদ্দিকা, মারজিয়া বেগম (লক্ষ্মীপুর), ডা. ফেরদৌস আরা বকুল এবং ফাতেমা আক্তার হ্যাপি।
দলীয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে জামায়াতের সংরক্ষিত মহিলা আসনের এমপিদের নাম ঘোষণা করা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: