[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৩:২২

সংগৃহিত ছবি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মাওলানা মামুনুল হক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিশ-এর আমির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এ একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে এবং নানা ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। এতে জনগণের ম্যান্ডেটকে অপমান করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে তারা নীরব থাকতে পারে না। গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে এবং এই দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর