ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রক্রিয়া শুরু করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার বেলা ১১টার পর মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: