[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

১৮ এপ্রিল থেকে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৩

সংগৃহিত ছবি

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ১১টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল ঢাকায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকা ছাড়া দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল আয়োজন করা হবে। এছাড়া ২ মে সারাদেশের প্রতিটি জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে বলে জানান নেতারা।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২ মে’র পর বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং দেশের ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

তিনি আরও জানান, এই পর্যায়ের কর্মসূচি শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সেই সমাবেশের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর