[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৬, ১৪:৪৩

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

শনিবার (২ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।

প্রতিক্রিয়ায় নুসরাত তাবাসসুম বলেন, সংসদে থাকুন বা না থাকুন—তিনি তার রাজনৈতিক আদর্শ অনুযায়ী কাজ চালিয়ে যাবেন।

এদিকে তার আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, সংশ্লিষ্ট আরেক প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে কিছু জটিলতা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টার পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা প্রথমে গ্রহণ করা হয়নি। পরে বিষয়টি আদালতে গড়ালে নির্দেশনার ভিত্তিতে পুনরায় মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর