[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ তরুণ প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১৪:৫৫

ফাইল ছবি

চীন সরকারের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন Bangladesh Nationalist Party-এর ২০ তরুণের একটি প্রতিনিধি দল।

জানা গেছে, গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত Yao Wen বিএনপি মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir-কে পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানান।

সম্প্রতি চীনা দূতাবাস থেকে প্রকাশিত একটি তালিকা থেকে বিষয়টি জানা যায়।

সফরে অংশ নেওয়া তরুণ প্রতিনিধিদের মধ্যে রয়েছেন— মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মওলা, জহিরুল ইসলাম, এ বি এম ইজারুল কবি, মো. মঞ্জুরুল আলম, আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি।

সংশ্লিষ্টরা বলছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের তরুণ নেতৃত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর