সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর ও রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়। তিনি যদি সত্যিই সৎসাহস দেখাতে চান, তাহলে অপরাধ স্বীকার করে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।
দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ অনেকটাই স্বস্তি ও শান্তির মধ্যে ঈদ উদযাপন করতে পারবে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেই সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: