যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা শরিক রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের প্রতিনিধিদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: