[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২২:২৯

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সভা

 

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী।

 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভারপ্রাপ্ত মো. আনিসুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতাউল ইসলাম, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বকরসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

 

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আলোচনা ও স্মরণ অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, শিশুদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।

 

এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ ও সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়মেলা, সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সাজানোসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

সভায় দিবস দুটি উদযাপনে সংশ্লিষ্ট দপ্তর, প্রতিষ্ঠান ও কমিটির সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর