চাঁপাইনবাবগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
চাঁপাইনবাবগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
রোববার (২৯ নভেম্বর ২০২৬) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাই নবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, নাচল উপজেলা যুবদলের আহবায়ক আসিফ মাহমুদ, ভোলাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন। এসময় যুবদলের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বক্তব্য দেন।
আন
মন্তব্য করুন: