একপেশে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ৬৩ রানের জয় নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হলো রাজশাহী।
টস জিতে চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান। ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় রাজশাহী। তানজিদ তামিম ও সাহিবজাদার উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। পরে কেইন উইলিয়ামসন ও তানজিদ তামিমের জুটিতে রান আরও দ্রুত বাড়ে। তানজিদ তামিম ৬টি চার ও ৭টি ছক্কায় দুর্দান্ত ১০০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ করে ১৭৪ রান।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মধ্যেই দুই ওপেনার সাজঘরে ফেরেন। মাঝে মির্জা বেগ কিছুটা লড়াই করলেও নিয়মিত উইকেট হারানোয় ম্যাচে ফিরতে পারেনি চট্টগ্রাম। শেষ পর্যন্ত ১৭ ওভার ৫ বলে ১১১ রানে অলআউট হয় তারা।
রাজশাহীর হয়ে বল হাতে দাপট দেখান বিনুরা ফার্নান্দো, নেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়া হাসান মুরাদ নেন ৩টি এবং জিমি নিশাম নেন ২টি উইকেট। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা উৎসবে মাতে রাজশাহী ওয়ারিয়র্স।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: