[email protected] শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ সফরে পাকিস্তান, মিরপুরে তিন ওয়ানডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৮

ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল। পরদিন অনুশীলন অথবা বিশ্রামের পর ১১ মার্চ প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ দেশে ফিরবে পাকিস্তান দল।

এই সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগাররা সবশেষ গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল। এরপর বিপিএলের ব্যস্ততায় আন্তর্জাতিক সূচি থেকে বাইরে ছিল দলটি। বিশ্বকাপে অংশ নেওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে যায়নি বাংলাদেশ। পরে International Cricket Council (আইসিসি) তাদের স্থলে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে সুযোগ দেয়। এ কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতি পড়ে যায়।

তবে এই সময়ে ক্রিকেটাররা অনুশীলন ও প্রতিযোগিতার মধ্যেই ছিলেন। বিসিবির আয়োজনে অনুষ্ঠিত অদম্য টি-২০ কাপে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু দল নাজমুল হোসেন শান্তর দুর্বারকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর