FC Barcelona নিজেদের মাঠ Camp Nou-এ হতাশাজনক হারে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। Atlético Madrid-এর কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে অতিথিরা।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় বার্সা। ৪৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন তরুণ ডিফেন্ডার Pau Cubarsí। ১০ জনের দলে পরিণত হওয়ার পরই ফ্রি-কিক থেকে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন Julián Álvarez।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা। Marcus Rashford একাধিক সুযোগ তৈরি করলেও গোল পাননি। তরুণ Lamine Yamal-ও আক্রমণে সক্রিয় ছিলেন, কিন্তু ফল আসেনি।
৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন Alexander Sørloth, যা কার্যত ম্যাচ থেকে বার্সেলোনাকে ছিটকে দেয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।
এই হারের মাধ্যমে ২০০৬ সালের পর ২৬ ম্যাচে প্রথমবার ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হারলো বার্সেলোনা। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দলটির বিপক্ষে প্রথম অ্যাওয়ে জয় পেল Diego Simeone-এর দল।
আগামী মঙ্গলবার মাদ্রিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। সেখানে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে Hansi Flick-এর শিষ্যরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: