[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:০১

সংগৃহিত ছবি

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসীভাবেই বিশ্বকাপ মিশনের প্রস্তুতি শেষ করেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ডি-বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক ভলি শটে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার বারকো। মাটি ঘেঁষে নেওয়া তার শটটি আইসল্যান্ডের গোলপোস্টের ভেতরের কোণ দিয়ে জালে জড়ায়। গোলরক্ষক সর্বোচ্চ চেষ্টা করেও বলের নাগাল পাননি। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মাঠে নামেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নামার মাত্র পাঁচ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান ২-০ করেন তিনি। এর আগে মেসির দারুণ এক পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তবে তাকে ফাউল করে থামিয়ে দেন আইসল্যান্ডের গোলরক্ষক, ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের শেষ দিকে থিয়াগো আলমাদার গোলে ব্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ সফলভাবে শেষ করল আর্জেন্টিনা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর