[email protected] মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর, নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল সালাহরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১০:২৩

সংগৃহিত ছবি

অবশেষে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে মোহাম্মদ সালাহর দল নিউজিল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ আসরে অংশ নিয়েছিল মিসর। তবে এবার ম্যাচটির আগে পর্যন্ত বিশ্বকাপে খেলা ৮ ম্যাচের একটিতেও জয় পায়নি উত্তর আফ্রিকার দেশটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো নিউজিল্যান্ডকে হারিয়ে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মিসরের। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে পিছিয়ে থাকা মিসর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় তারা।

মিসরের হয়ে ৫৮ মিনিটে সমতায় ফেরান মোস্তফা জিকো। এরপর ৬৭ মিনিটে দলকে এগিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ম্যাচের ৮২ মিনিটে তৃতীয় গোল করে জয়ের ব্যবধান বাড়ান ত্রেজেগে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেও ভালো ফল করেছে মিসর। তারা বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে সমতা করে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর