[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

কোয়ার্টার ফাইনারে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ১১:১৪

সংগৃহিত ছবি

কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দিদিয়ের দেশমের শিষ্যরা কঠিন লড়াই শেষে নিশ্চিত করে শেষ আটের টিকিট।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হয়েছে মরক্কো। আগামী শুক্রবার রাত ২টায় শেষ চারের লড়াইয়ে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে দুই দল।

প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। শুরু থেকেই সংগঠিত রক্ষণ ও শারীরিক ফুটবলে ফ্রান্সকে চাপে রাখে প্যারাগুয়ে। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি ফরাসিরা।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। তবে প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় এমবাপ্পেদের। দক্ষিণ আমেরিকার দলটি নিজেদের আক্রমণের চেয়ে ফ্রান্সের খেলার ছন্দ নষ্ট করতেই বেশি মনোযোগ দেয়, ফলে ম্যাচটি শারীরিক লড়াইয়েও পরিণত হয়।

ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে। বক্সের ভেতরে দুর্দান্ত ড্রিবলিংয়ের সময় ফাউলের শিকার হন তিনি। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

৭০তম মিনিটে স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে ফ্রান্স।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর